Instructor
Md Rezaul Karim Siddique
Instructor at Udemy
About me
২০১৩ সালে জার্মানিতে পা রাখার পর থেকে আমার জীবন জ্ঞান, দক্ষতা ও অনুপ্রেরণার এক অভূতপূর্ব মেলবন্ধনের মাধ্যমে সমৃদ্ধ হয়েছে। ২০১৫ সালে সেন্সর টেকনোলজিতে মাস্টার্স ডিগ্রি অর্জনের মাধ্যমে জার্মান অভিযাত্রা শুরু করে টানা প্রায় ৫ বছর একটি জার্মান কোম্পানিতে ইলেক্ট্রো-কেমিক্যাল সেন্সর নিয়ে R&D ডিপার্টমেন্টে টেস্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি। বর্তমানে জার্মানির মিউনিখ শহরে একটি জার্মান অটোমোবাইল কোম্পানির আইটি ডিপার্টমেন্টে কর্মরত এবং ২০২৩ সালে জার্মান নাগরিকত্ব লাভ করেছি।
অজানাকে জানার অদম্য কৌতুহল, নতুনকে শেখার অনুসন্ধিৎসা এবং প্রতিদিন নতুন অভিজ্ঞতা আমাকে রোমাঞ্চিত করে। শেখা ও শেখানোর প্রতি আমার প্রবল আগ্রহ জার্মানির প্রতিযোগিতামূলক পরিবেশে টিকে থাকার অনুপ্রেরণা জোগায়। এই উদ্দেশ্যেই একটি ইউটিউব চ্যানেল পরিচালনা করি, যেখানে অসংখ্য স্টুডেন্টদের জার্মানিতে উচ্চশিক্ষা, জব, লাইফস্টাইল ও সংস্কৃতি সম্পর্কে জানতে সহায়তা করি।
বাংলাদেশ এবং পৃথিবীর নানান প্রান্ত থেকে প্রবাসী বাংলাদেশীদের জার্মানিতে আসার স্বপ্ন পূরনের পথকে একটু হলেও সহজ করতে এবং সাধ্যের মধ্যে জার্মান ভাষা শেখার সুযোগ তৈরি করে দিতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম ইউডেমিতে সহজ বাংলায় জার্মান ভাষা শেখার কোর্স পরিচালনা করছি।
এছাড়াও বাংলাদেশের ইউথদের এবং প্রবাসী বাংলাদেশীদের আইটি স্কিল ডেভেলপমেন্টের জন্য আমার কর্মক্ষেত্র থেকে অভিজ্ঞতালব্ধ আইটি সেক্টর সম্পর্কিত তথ্য এবং কাজগুলো হাতে কলমে শেখানোর উদ্দেশ্যে আইটি স্কিল ডেভেলপমেন্ট কোর্স পরিচালনা করছি, যা দেশের এবং প্রবাসে বসবাসরত বাঙ্গালীদেরকে আত্মবিশ্বাসের সাথে আরো কর্মক্ষম করে তুলবে। এবং জার্মানি এবং পৃথিবীর যে কোন প্রান্তে আইটি সেক্টরগুলোতে কাজ খুঁজে নেয়ার জন্য তাদেরকে তৈরি হতে সহায়তা করবে ইনশা আল্লাহ।
ভাষা এবং আইটিতে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি এই প্রচেষ্টাগুলোকে সফল করার জন্য দেশে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করেছি, যেখানে আমার টিম আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তাদের নিজেদেরও দক্ষতা বৃদ্ধির পরিবেশ এবং সুযোগ তৈরি করতে সহায়তা করছি।
আমার দৃঢ় বিশ্বাস, সঠিক তথ্য (Authentic information) একজন মানুষের জীবনে আমূল পরিবর্তনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রায় ১২ বছরের পেশাদার অভিজ্ঞতা এবং শেখানোর প্রতি অনিঃশেষ উদ্দীপনা কাজে লাগিয়ে বাংলাদেশী তরুণদেরকে অনুপ্রেরণা ও দিকনির্দেশনা দিয়ে এই প্রজন্মের মধ্যে একটা সামাজিক অগ্রগতি আনয়নে কাজ করে যাচ্ছি৷ আশা করি মহান সৃষ্টিকর্তা আমার এই প্রচেষ্টাকে সফল করবেন ইনশা আল্লাহ।