অন্যরকম বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে রকমারি । অন্যরকম বাংলাদেশ গড়তে চাই অন্যরকম মানুষ। রকমারিতে যে সকল টিম মেম্বার কাজ করছে তারা সকলেই একটু অন্যরকম। নিজেদের স্বপ্নকে হাতের মুঠোয় নিতে তারা অক্লান্ত পরিশ্রমে নিজেদেরকে বিলিয়ে দিচ্ছে। রকমারি টিমে সকলের ভিতর রয়েছে আত্মার আত্মিক সম্পর্ক। সকল টিম মেম্বার একে অপরকে সাহায্য করার জন্য সদা প্রস্তুত। একটি কাজ ছোট বা বড়ো এই ধরনের কথা চিন্তা করে কেউ কোনো কাজে সাহায্যের ব্যাপারে পিছপা হয় না।
এই টিমে যোগদানের জন্য প্রাতিষ্ঠানিক লেখাপড়া করে সার্টিফিকেট অর্জন করা কিন্তু মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হলো - স্বশিক্ষিত ও একজন ভালো মনের মানুষ হওয়া। এখানে সবাই একটি পরিবারের সদস্যদের মতো অবস্থান করে। দিনের এতো বড়ো একটা সময় প্রতিষ্ঠানে অবস্থানকালে সকল টিম মেম্বার হাসি-ঠাট্টা, গল্পগুজব আর কাজের মাঝে অবগাহন করে। টিমের সবাইকে সমান চোখে দেখা হয়। টিমের মাঝে ঘটা করে জুনিয়রিটি-সিনিয়রিটি মেইনটেইন করা হয় না। এখানে ক্ষুদ্র ক্ষুদ্র টিম ছোট ছোট কাঁচ ঘরে আলাদা করে বসে না। বিভিন্ন টিম মিলেমিশে বসে ও সহযোগিতামূলক মনোভাব নিয়ে কাজ করে।
রকমারি নিজের টিমের বাইরে কেউ অন্য টিমের কাজ শিখতে চাইলে তাকে উৎসাহ প্রদান করা হয়। কাজের ক্ষেত্রে কেউ ভুল করলে বকাঝকা না করে ভুল থেকে শিক্ষা নিয়ে সঠিকভাবে কাজ শেখার জন্য উৎসাহিত করা হয়। টিম মেম্বারের কোনো ক্ষুদ্র বা বৃহৎ অর্জনে তাকে অভিনন্দন জানানো হয়। সেলফ ডেভেলপমেন্টের জন্য রকমারিতে রয়েছে পর্যাপ্ত সুযোগ। প্রতিষ্ঠান থেকে নানা ধরনের শিক্ষা উপকরণ প্রদান করা হয়। নিয়মিত বিভিন্ন ধরনের ট্রেইনিং প্রদান করা হয়। আর এই ট্রেইনিং-এর সুবিধা রকমারি পরিবারের বাইরে বাংলাভাষী অপরাপর মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য রকমারি র এই প্রয়াস - ইউডেমিতে অনলাইন ট্রেইনিং।